এনায়েতপুরে তিন দফা দাবিতে শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেসরকারি শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শিক্ষকরা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সবা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৯ অক্টোবর) সকাল ১১টায় এনায়েতপুর কেজির মোর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এনায়েতপুর থানার এমপি ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ কর্মসূচির আয়োজন করেন। বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা থেকে শত শত শিক্ষক এবং শিক্ষার্থী ও কর্মচারী মানববন্ধনে যোগ দেন। সভাপতিত্ব করেন মেহের উন ন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল আউয়াল। এসময় বক্তব্য রাখেন এনায়েতপ2497;র থানা জামায়াতের আমির ডা.সেলিম রেজা, এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন,খামারগ্রাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোরতুজ আলী,বেতিল বহুমুখি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান জোয়ার্দার, সদিয়া দেওয়ানতলা সংকরহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম সহ শিক্ষক বৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন তিন দফা দাবিতে ১২ অক্টোরব ঢাকায় বিশাল জনসমাবেশের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। ১৩ অক্টোবর থেকে সারাদেশে স্কুল কলেজ ও মাদ্রাসায় কর্মবিরতী পালন করছে। তাদের দাবি না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাস্তায় থাকবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা

Comments
No comments
Add a comment: