এনায়েতপুরে ডাব পারতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

এনায়েত পুরের বেতিল বাসস্ট্যান্ড সংলগ্ন মহি উস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আহসানুল্লাহ (১৪) এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সিরাজগঞ্জ জেলার, নবীনগর থানার, কাজিপুরের জাহাঙ্গীর আলমের ছেলে।
জানা যায় সোমবার আনুমানিক রাত দেড় টার দিকে ঐ ছাত্র তাফসির মাহফিল থেকে ফিরছিলো,এমন সময় ডাবগাছ দেখে উঠে পড়ে ডাব পাড়ার জন্য। কুয়াশায় গাছ পিচ্ছিল থাকায় তাৎক্ষণিক গাছ থেকে পরে যায়, পরক্ষনেই তার মৃত্যু ঘটে। মাদ্রাসা কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানা যায়, তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নবীনগর গ্রামে। কোর আন শিক্ষার জন্য অত্র প্রতিষ্ঠানের লিল্লাহ বোর্ডং এ থাকতো। তার লাশ ময়নাতদন্তের জন্য এনায়েতপুর থানা-পুলিশ হেফাজতে নিয়ে যান । পরিশেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেন।

Comments
No comments
Add a comment: