এনায়েতপুরকে উপজেলা ঘোষণার জোর দাবি এলাকাবাসীর

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি
সোমবার, ১৩ জুলাই ২০২৬

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরকে উপজেলা হিসেবে ঘোষণার দাবি আবারও জোরালোভাবে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবেন এবং সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবেন।

এলাকাবাসীর দাবি, যমুনা নদী পার হয়ে বিভিন্ন প্রশাসনিক কাজ সম্পন্ন করতে গিয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হয়। সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। তাই যমুনা নদীর এ পাড়ের বৃহৎ জনপদ এনায়েতপুরকে দ্রুত উপজেলা হিসেবে ঘোষণা করার জোর দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের মতে, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য এবং জনসংখ্যার দিক থেকে এনায়েতপুর দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এনায়েতপুরকে উপজেলা ঘোষণা করা এখন সময়ের দাবি। এনায়েতপুরে রয়েছে থানা ও দেশের অন্যতম পরিচিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

Advertisement

এছাড়াও রয়েছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, ইউনিয়ন পরিষদ, বেতিল স্কুল অ্যান্ড কলেজ, খামারগ্রাম ডিগ্রি কলেজ, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মৎস্য ইনস্টিটিউট, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এলাকাবাসীর ভাষ্য, এতসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও উপজেলা না হওয়ায় বিভিন্ন সরকারি সেবা পেতে তাদের দূরে যেতে হয়। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। এ বিষয়ে স্থানীয়রা সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের আন্তরিক উদ্যোগ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, এনায়েতপুর উপজেলা বাস্তবায়িত হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন