এনায়েতপুরে তাঁতীদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে তাঁতীদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বেতিল বাজার চত্বরে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ইফতার মাহফিল সঞ্চালনা করেন থানা যুবদলের যুগ্মআহ্বায়ক হাসিবুর রহমান ফরিদ।
প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির মনোনয়ন প্রাপ্ত ইউপি চেয়ারম্যান প্রার্থী এম, এ কাশেম। এসময় এনায়েতপুর থানা তাঁতীদলের সভাপতি আনছার আলী বেপারী, সাধারণ সম্পাদক কাশেম আলী, থানা কৃষকদলের সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ, সাধারণ সম্পাদক মুক্তার হাসান, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক ও ইউসুফ আলী প্রমূখ।

Comments
No comments
Add a comment: