এনায়েতপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের জনসচেতনতা সভা অনুষ্ঠিত।

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে' প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে  জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার,( ১৩ এপ্রিল) সকাল ১০ টায়  ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান।সভাপতিত্ব করেন ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানভীর মজুমদার, সঞ্চালনায় ছিলেন চৌহালী উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী  কর্মকর্তা শফিকুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি ট্যাক অফিসার গোলাম রাব্বি ,সদিয়া  চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় ইউপি সদস্য লাল মিয়া প্রামানিক, প্রান বেপারী,হারান আলী, মনোয়ারা বেগম সহ শতাধিক জেলে উপস্থিত ছিলেন।

Advertisement
বক্তারা বলেন, জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশকে জাটকা বলা হয়ে থাকে। ইলিশ রক্ষার্থে জাটকা সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। সঠিকভাবে জাটকা সংরক্ষণ করতে পারলে ইলিশের চাহিদা মেটানো সম্ভব হবে। শুধু আইন প্রয়োগই নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে ইলিশ সংরক্ষণে আইন মেনে চলতে হবে।
দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় শতকরা ১১ ভাগ। দেশের জিডিপিতে ইলিশের অবদান শতকরা এক ভাগের বেশি। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৮০ শতাংশের বেশি এ দেশের নদনদী, মোহনা ও সাগর থেকে সংগ্রহ করা হয়। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে।'

জানা যায় যে, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫  খ্রিঃ উদযাপন  উপলক্ষ্যে ৮ এপ্রিল হতে ১৪ এপ্রিল পর্যন্ত সিরাজগঞ্জের যমুনা নদী থেকে জাটকা ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুদ, আহরণ করা  সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ৭ দিনব্যাপী জাটকা রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে।

 যমুনা নদীর জাটকা ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য সদিয়া ইউনিয়নের সকল জেলেদের নিয়ে জনসচেতনতা মূলক সভার আয়োজন করা হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন