এক সপ্তাহের ব্যবধানে রাজশাহীর বিভিন্ন বাজারে কাচাঁ শাকসবজি দাম বৃদ্ধি

রাজশাহীর কাঁচা বাজার ঘুরে দেখা যায়, ১ সপ্তাহের ব্যবধানে বেড়েছে মরিচ ও পেঁয়াজের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকা। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। গত সপ্তাহেই কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। আর পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকায়।
রাজশাহীর কাঁচা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকায়। এছাড়া প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা, ভারতীয় ৬৫ টাকা, আদা ২২০ টাকা, রসুন দেশি ২২০ টাকা, ভারতীয় ১৮০ টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম বেড়েছে। আর ক্রেতারা বলছেন, দাম নির্ধারণ করে দেওয়ার পরও বেশি দামে বিক্রি করছে অসাধু ব্যবসায়ী
রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজারের একজন পাইকারি বিক্রেতা বলেন, বৃষ্টির জন্য মরিচের গাছ পচে যাওয়ার কারণে দাম বেড়েছে। বর্তমানে কাঁচা মরিচ পাইকারি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা।সাহেববাজারের খুচরা বú9;যবসায়ী বলেন, মরিচের দাম বেশ বেড়েছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বেড়েছে। আজকে মরিচ কিনেছি ২০০ টাকায়। বিক্রি করছি ২৫০ টাকা দরে। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে। সাহেববাজার কিছু ক্রেতার সাথে কথা বলে জানা যায়, বাজার এখন সিন্ডিকেটের দখলে। পেঁয়াজের দাম নির্ধারিত করা হলেও নায্যমূল্যে বিক্রি করা হচ্ছেনা।
অপরদিকে, সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজি দরে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৯০ টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪২০ টাকা কেজিতে। পাতিহাঁস বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজিতে।
রাজশাহী জেলা বাজার মনিটরিং কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম বেড়েছে। মূলত বৃষ্টির কারণে মরিচের গাছ নষ্ট হওয়ার করণেই দাম বেড়েছে। এছাড়া মুরগির দাম কমেছে। সবজির দাম অপরিবর্তিত রয়েছে। আমরা বাজার মনিটরিং করছি। আশা করছি, দাম কমে যাবে।

Comments
No comments
Add a comment: