একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

অনলাইন ডেস্ক
সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এই ক্রিকেটারদের দলে নিয়ে সোমবার (২০ এপ্রিল) নেপালের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে মধ্যপ্রাচ্যের দেশটি। অনেক দিন ধরেই পাকিস্তান ও ভারতে জন্ম নেওয়া ক্রিকেটাররা খেলে আসছেন আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলে।  তবে সেটি ছিল বসবাসের শর্তপূরণের মাধ্যমে। আইসিসির নিয়মানুযায়ী কোনো দেশে তিন বছর বসবাস করলে দেশটির হয়ে খেলা যায়। কিন্তু  নতুন পাঁচ ক্রিকেটার বসবাসের শর্তপূরণে নয়, সরাসরিই নাগরিক হিসেবে ও পাসপোর্টধারী হিসেবে আমিরাতের হয়ে খেলতে পারবেন। ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেটারদের ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ইউএইর নাগরিকত্ব দেওয়া হলো এই প্রথম। আরব আমিরাতে নাগরিকত্ব পাওয়া পাঁচ ক্রিকেটার হলেন- খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া এবং আদীব উসমানি।

Advertisement

এদের মধ্যে খুজাইমার জন্ম পাকিস্তানের ফয়সালাবাদে। এছাড়া বাকী চারজনই ভারতীয়।  ২৯ বছর বয়সী অজয় বাঁহাতি পেসার, টি-টেনে খেলেছেন। অক্ষদীপ নাথ ভারতীয় ক্রিকেটেরই পরিচিত মুখ। লখনউয়ের ৩২ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান আইপিএলে বেঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের হয়ে খেলেছেন। খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও। হারপ্রীত ভাটিয়ারও আছে আইপিএলে খেলার অভিজ্ঞতা। ছত্তিশগড়ের এই ক্রিকেটার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি আইপিএলে পুনে ওয়ারিয়র্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার মূলত বাঁহাতি ব্যাটার।

আর আদিব উসমানি মুম্বাইয়ের অনূর্ধ্ব-২৩ দলে ছিলেন। আরব আমিরাতের নাগরিকত্ব পাওয়া নিয়ে অজয় কুমার ‘দ্য ন্যাশনাল’কে বলেন, ‘যেদিন থেকে আমি ইউএইতে পা রেখেছি, সেদিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। এখন আমি সেই সুযোগটি পাচ্ছি।’ আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খুজাইমা বলেন, ‘যদি আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তবে যেকোনো খেলোয়াড়ের জন্য এটি অসাধারণ এক অনুভূতি।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন