এইচ এস সি পরিক্ষায় কুমিল্লা বোর্ডে পাশের হার ৪৮. ৮৬ শতাংশ
কুমিল্লা বোর্ডে এবার সম্মিলিত পাশের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ ।
জিপিএ -৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন। এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এক্ষেত্রে মেয়েদের পাশের হার ৩০দশমিক ৭০১ শতাংশ, ছেলেদের পাশের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। মোট পাস করেছে ৪৮হাজার ৬৫৭ জন । কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় কুমিল্লাসহ ৬টি জেলা চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯২টি কেন্দ্রে এ বছর তিনটি বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৯ হাজার ৫৭৬ ছাত্র-ছাত্রছাত্রী। পরীক্ষায় তিনটি বিভাগে পাশ করেছে ৪৮ হাজার ৬ শত ৫৭জন শিক্ষার্থী । এক্ষেত্রে বিজ্2462;ান বিভাগে পাশ করেছে ১৬হাজার ২৫১জন, মানবিক বিভাগে ২০হাজার ৫৯০জন, ও ব্যবসায়ী শিক্ষা বিভাগে ১১হাজার ৮১৬জন শিক্ষার্থী পাস করেছে। এবছর পরীক্ষায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এক্ষেত্রে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭হাজার ৫২৪ ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৪২হাজার ৫২জন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষাবোর্ডের ২০২৫ সালের জুন- আগষ্ট মাসে অনুষ্ঠিত উচ্চমাধ্যামিক সার্টিফিকেট (এইচএসসি )পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম।এবছর ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেছে। শতভাগ ফেল করেছে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

Comments
No comments
Add a comment: