উখিয়া'য় সাংবাদিক অপহরণ

কক্সবাজারের উখিয়া - টেকনাফের মানুষের জীবন এখন অনেকটা ঝুকিপূর্ণ। দিন দিন বাড়ছে অপহরণ কিংবা মানব পাচারের মতো জঘন্য অপরাধ। তবে এর সবচেয়ে বড় একটি অংশ হচ্ছে ২০১৭ সালে মায়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি সংখ্যক রোহিঙ্গাদের বেশকিছু সন্ত্রাসী বাহিনী। যারা দিন দিন খুন, গুম, অপহরণসহ বিভিন্ন কাজের সাথে জাড়িত।
তবে সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো এবার অপহরণের শিকার হলেন উখিয়ার একজন সক্রিয় সাংবাদিক কার্মী জসিম আজাদ। মঙ্গলবার ১০ অক্টোবর সন্ধ্যা ৮ঃ৩০ মিনিটের দিকে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় পত্রিকা দৈনিক ভোরের কাগজের উখিয়া প্রতিনিধি সাংবাদিক জসিম আজাদ কে অপহরণ করা হয় ! তিনি উখিয়া স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন, হঠাৎ তাকে কিছু সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের নিকট খবর আসে সাংবাদিক জসিম আজাদ অপহরণ হয়েছে। এ বিষয়টি মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যার শিরোনাম ছিলো, সাংবাদিক জসিম আজাদকে অপহরণ করা হয়েছে।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে র্যাবের কাছে খবর দিলে তাৎক্ষণিক র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল অভিযানে নামে। জসিম আজাদের নাম্বার ট্যাগ ১ ঘন্টার ব্যবধানে উখিয়ার রাজা পালং খাশিয়ার বিল থেকে তাকে উদ্ধার করে র্যাব-১৫। তার আগে খাশিয়ার বিল স্থানীয় লোকেরা জসিম আজাদকে ক্ষতবিক্ষত ধান ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে একটি দোকানের সামনে রাখে। সাথে সাথে খাশিয়ার বিল এলাকায় পৌঁছায় র্যাবের টিমসহ গণমাধ্যম কর্মীরা। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার রেফার করা হয়।
সর্বশেষ র্যাব সূত্রে জানা যায়, অপহরণকারীদের মধ্যে সেলিম নামে একজনের নাম নিশ্চিত করে জসিম আজাদ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণার্তে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব-১৫।

Comments
No comments
Add a comment: