উইন্টার স্পেশাল অলিম্পিকে স্বর্ণ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
শনিবার, ১৫ মার্চ ২০২৫

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মূল অলিম্পিকে এখনো কোনো পদকের ছোঁয়া না লাগলেও স্পেশাল অলিম্পিকে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের সাফল্য এসেছে ইতালির তুরিনে অনুষ্ঠিত উইন্টার স্পেশাল অলিম্পিক থেকে, যেখানে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণপদক জয় করেছে।

ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দারুণ নৈপুণ্য দেখিয়ে অধিনায়ক স্বর্ণা, ফাতেমা তাবাল্লিন এবং ফাবিয়া একটি করে গোল করেন। এর আগে সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।

Advertisement

বাংলাদেশ দলের সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছেন বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু, যিনি ফ্লোরবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের দলনেতা ছিলেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম, আর উপদলনেতার দায়িত্ব সামলেছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য মূলত দুই ধরনের অলিম্পিক গেমস রয়েছে— প্যারা অলিম্পিক ও স্পেশাল অলিম্পিক। শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্যারা অলিম্পিক হলেও মানসিক প্রতিবন্ধীদের জন্য আয়োজন করা হয় স্পেশাল অলিম্পিক।

উইন্টার স্পেশাল অলিম্পিকে বেশিরভাগ ইভেন্টই শীতপ্রধান দেশের জন্য উপযোগী। তবে ফ্লোরবল ইনডোরে খেলা হয় এবং অনেকটাই হকির মতো, যা বাংলাদেশিদের জন্য তুলনামূলকভাবে অনুকূল। এ কারণেই বাংলাদেশ প্রতি আসরে শুধু এই ইভেন্টে অংশ নিয়ে পদক জয়ের ধারা অব্যাহত রাখছে।

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে স্পেশাল অলিম্পিকের সাফল্য উল্লেখযোগ্য। প্রতি আসরেই সামার স্পেশাল অলিম্পিকে অসংখ্য পদক জয় করে বাংলাদেশ। এবার উইন্টার গেমসেও স্বর্ণ জিতিয়ে সেই সাফল্যের ধারা বজায় রেখেছে নারী ফ্লোরবল দল।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন