ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বিশ্বনবী (স) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতহয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠ ও বঙ্গবন্ধু স্কয়ারে পৃথক পৃথক স্থানে এইদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুলমোকতাদির চৌধুরী।
এ সময় উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আমাদের এবংবাংলাদেশের মানুষের সৌভাগ্য যে আজ প্রধানমন্ত্রীর জন্মদিনআবার ঈদে মিলাদুন্নবী। এটি আল্লাহর একটি রহমত। চারদিকেষড়যন্ত্র চলছে শেখ হাসিনাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার জন্য।কিন্468;ু রাখে আল্লাহ মারে কে। আপনারা সবাই শেখ হাসিনার জন্যদোয়া করবেন তিনি যে চেষ্টা করছেন সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার, সেই চেষ্টা যেন অব্যাহত থাকে।’ পরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখহাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলাআওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র মোহেলাল উদ্দিন, সহ সভাপতি মো হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণসম্পাদক মাহবুবুল বারী মন্টু, জেলা জর্জ কোর্ট পিপি এড. মাহবুবুল আলম খোকনসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগের নেতৃত্ববুন্দ।
দোয়া ও মাহফিলের শেষে মাদ্রাসার এতিম ছাত্র ও জনতার মাঝেতাবারক বিতরণ করা হয়।পৌরসভা কর্তৃক আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্টিয়াল স্কুল মাঠে মহিলাদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।

Comments
No comments
Add a comment: