ইনজুরি থেকে রোনালদোর ফেরার দিনে হারলো আল নাসর

ইনজুরির কারণে লিওনেল মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে খেলতে পারেননি আল নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে ১ ফেব্রুয়ারির সেই ম্যাচে রোনালদো না খেললেও মেসির মিয়ামিকে আল নাসর উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।
এবার ইনজুুরি কাটিয়ে দলে ফিরলেন রোনালদো। তবে বড় ধকল কাটিয়ে ফেরার দিনকে রঙ্গিন করতে পারলেন না তিনি।পর্তুগিজ তারকার ফেরার দিনে সৌদি প্রো লিগের ক্লাব-ফ্রেন্ডলি খেলায় আল হিলালের কাছে ২-০ গোলে হেরে গেছে আল নাসর।
গতকাল বৃহস্পতিবার রাতে রিয়াদের কিংডম অ্যারেনায় ম্যাচের পুরো সময় ধরেই খেলেছিলেন রোনালদো। তবে আল হিলালের বিপক্ষে তার সকল চেষ্টাই এদিন ব্যর্থ হয়েছে।অপরদিকে আল হিলালের হয়ে গোল করেছেন সার্বিয়ান মিডফিল্ডার সার্গেই মিলিনভিক সাভিক। ম্যাচের ১৭ মিনিটে গোল করেন তিনি। ৩০ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন সৌদি আরব তারকা সালেম আল ডাওসারি।

Comments
QhaowmlLfMSyKHY
skdXEwcT
QhaowmlLfMSyKHY
skdXEwcT
QhaowmlLfMSyKHY
skdXEwcT
Add a comment: