ইনজুরিতে মারুফা, খেলবেন পরের ম্যাচ?

অনলাইন ডেস্ক
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

পাকিস্তানের বিপক্ষে দারুণ দুই ইনস্যুইংয়ে নজর কেড়েছিলেন মারুফা আক্তার। ইংল্যান্ডের সঙ্গেও দেখিয়েছেন দাপট। তবে নারী ওয়ানডে বিশ্বকাপের ওই ম্যাচে চোটে পড়েন টাইগ্রেস বোলার। বোলিং কোটা পূর্ণও করতে পারেননি। তাতেই শঙ্কা জাগে তার খেলা নিয়ে।

মঙ্গলবার ভারতের গুয়াহাটিতে বাংলাদেশের হেরে যাওয়া ম্যাচে আশা জাগিয়েছিলেন মারুফা। শুরুর স্পেলে ফিরিয়ে দিয়েছিলেন ইংলিশদের দুই টপ অর্ডারকে। নিজের পঞ্চম ওভারে বল করতে এসে পেশিতে টান অনুভব করেন। পরে আর বোলিংই করতে পারেননি।

Advertisement
নারী দলের চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী ম্যাচে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ফিটনেস রিপোর্টের ভিত্তিতে। নারী দলের ম্যানেজার ফাইয়াজ অবশ্য আশাবাদী পরের ম্যাচে তরুণ বোলারকে পাবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে ২টি উইকেট নিয়েছিলেন মারুফা। ইংলিশদের বিপক্ষে ছিলেন আরও ধাঁরালো। ২৮ রান খরচায় দুটি উইকেটও তুলে নিয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত পূর্ণ করতে পারেননি বোলিং কোটা। বাংলাদেশেও ম্যাচটি জিততে পারেনি। পাকিস্তানকে হারিয়ে শুরু করা বাংলাদেশ গতকাল লড়াই করে হেরেছে ৪ উইকেটে।

আগামী শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে, মারুফা সুস্থ হলেই স্বস্তি!

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন