ইউরিয়া ও আমদানিকৃত সার সরবরাহের দাবিতে চুয়াডাঙ্গায় স্মারকলিপি প্রদান

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
বুধবার, ০৬ আগষ্ট ২০২৫


চুয়াডাঙ্গা জেলা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির পক্ষ থেকে আজ বুধবার (৬ আগস্ট ২০২৫) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদ হোসেন স্বাক্ষরিত এ স্মারকলিপি কৃষি উপদেষ্টার বরাবর প্রেরণ করা হয় জেলা প্রশাসকের মাধ্যমে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে চুয়াডাঙ্গা জেলার বিএডিসি ডিলাররা শুধুমাত্র টিএসপি, ডিএপি ও এমওপি সার অল্প পরিমাণে সরবরাহ পান, যা স্থানীয় কৃষকদের প্রয়োজন পূরণে মোটেও যথেষ্ট নয়। বিশেষ করে ইউরিয়া সার ডিলারদের মাধ্যমে না পাওয়ায় কৃষকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

Advertisement
স্মারকলিপিতে আরও বলা হয়, ইউরিয়া সার কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলেও বর্তমানে তা বিএডিসি ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয় না। ফলে কৃষকদেরকে অধিক মূল্যে ও দূরবর্তী বিসিআইসি ডিলারদের কাছ থেকে সার কিনতে হচ্ছে, যা আর্থিক ও ভৌগোলিকভাবে তাদের জন্য কষ্টসাধ্য।চুয়াডাঙ্গা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতি দাবি করে, ইউরিয়া ও আমদানিকৃত নন-ইউরিয়া সার বিএডিসি ডিলারদের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা গ্রহণ করলে কৃষকরা সহজেই, ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে পারবেন। এতে কৃষিকাজের উৎপাদনশীলতা বাড়বে এবং সার সংকটও অনেকটাই কমে আসবে।আবেদনটি গ্রহণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন ডিলার সমিতির সদস্য শাহিন বিশ্বাস, শাহাজাহান আলী এবং শরিফুল ইসলাম।এছাড়াও অনুলিপি প্রেরণ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অফিস চুয়াডাঙ্গা ও বিএডিসি সার বিভাগের মহাব্যবস্থাপক, ঢাকা বরাবর।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন