আশুগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ) দুপুর ১২ টাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হানিফ মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান, উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল মিয়া, লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ মিয়া, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আশুগঞ্জের আইন- শৃংখলা পরিস্থিতি, ,মাদক, পরিবেশ রক্ষা, বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন উপস্থিত বক্তারা।

Comments
No comments
Add a comment: