আম্বানিদের কুকুরের বিলাসবহুল জীবন:
আম্বানি পরিবারের কাছে আছে একটি গোল্ডেন রিট্রিভার।
যার নামে হ্যাপি। শুনলে হয়তো অবাক হবেন, হ্যাপির ব্যবহারের জন্য রয়েছে একটি বিলাসবহুল গাড়ি। যার দাম শুনলে চোখ কপালে উঠবে যে কারও। অটোমোবিলি আরডেন্ট ইন্ডিয়ার একটি পোস্ট অনুসারে, হ্যাপি, পরিবারের প্রিয় পোষ্য, একটি মার্সিডির্সি জ-বেঞ্জ জি ৪০০ডি-এ চড়ে, যার বাজার মূল্য ৪ কোটি টাকা। যদিও আম্বানিদের ব্যবহারের জন্য উচ্চ নিরাপত্তার মার্সিডিজ G 63 AMG-র মতো গাড়ি রয়েছে। তবে জ-বেঞ্জ জি ৪০০ডি মডেলটি শুধুমাত্র হ্যাপির জন্য।
এর আগে, হ্যাপি একটি টয়োটা ফরচুনার এবং একটি টয়োটা ভেলফায়ার ব্যবহার করেছিল। এর আগে অনন্তর সঙ্গে হ্যাপিকে দেখা গিয়েছিল নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। সেইসময় প্রাইভেট জেটে করে নিউ ইয়র্ক যাতায়াত করতে দেখা গিয়েছিল এই সারমেয়কে।

Comments
No comments
Add a comment: