আমার পৃথিবী

ইসমত জাকিয়া
রবিবার, ১২ মে ২০২৪


আমার পৃথিবী
ইসমত জাকিয়া
মা তুমি আমার শত জনমের ভালোবাসা তুমি আমার পৃথিবী, তুমি আমার বাঁচা, তুমি আমার সম্পত্তি
মা তোমাকে ছাড়া এই সুন্দর জগতটি আমি কখনো দেখতে পেতাম না। তুমি আমাকে জন্ম দিয়েছো, ভালোবাসা দিয়েছো, শিক্ষা দিয়েছো, মানুষ করেছো, মানুষের জন্য মানুষের তরে কাজ করার উৎসাহ দিয়েছ,
ছোটবেলায় কত পাগলামি করতাম তোমাকে এক নজর দেখতে না পেলে কেমন যেন হয়ে যেতাম আমার মা কোথায় আমার মা কোথায় দিশাহারা হয়ে আমি তোমাকে খুজতাম।
আমি যখন অসুস্থ হতাম তোমাকে কাছে না পেলেই আমার ভালো লাগত না মনে হতো তুমি যখন আমার মাথায় হাত দিতে তখন কোন অসুস্থ বোধ করতাম না, এক নিমিষে আমি সুস্থ হয়ে যেতাম। তোমার পক্ষে সব সময় সম্ভব ছিল না এত মস্ত বড় সংসার এতগুলো সন্তান বাড়ি ভর্তি লোক সবচেয়ে সামলিয়ে আমার কাছে আসাটা, তোমার জন্য সত্যি দুষ্কর হতো মাঝে মাঝে কিন্তু মা আমি ভীষণ অবুঝ ছিলাম তুমি যেন আমার শান্তি ছিলে এখনো আছো। এখন যেমন তোমার অসুস্থতার খবর শুনলে আমি দিশেহারা হয়ে যাই, মনে হয় পৃথিবীতে আমার কেউ নেই কিছু নেই শুধু প্রার্থনা করি বারবার আমার মা যেন সুস্থ থাকে সব সময় আমি যেন আমার মাকে ভালো রাখতে পারি তুমি যেমন করে আমাকে ছোটবেলার আগলে রাখতে এখন বড় বেলায় তোমাকে তেমন করেই আগলে রাখতে ইচ্ছে করে। তোমার ছোট ছোট স্বপ্নগুলো আমার পূরণ করতে ইচ্ছে করে যেমন করে তুমি আমার স্বপ্নগুলো পূরণ করেছিলে।
বাবা অনেক রাগী ছিলেন একবার কি জানি একটা কারণে তোমাকে অনেক মেরেছিল আমি বাবার হাত ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু বাবা আমার উপর জিদ করে তোমার চুলের মুঠি ধরে ছিল আর বলেছিল এবার কত সত্যি আছে তোর দেখি হাত ছাড়াতে পারবি, আমি পারিনি মা সেদিন আমি এত ছোট ছিলাম যে বাবার হাত তোমার চুলের মুঠি থেকে ছাড়াতে পারিনি আর সেই থেকে আমি কখনো বাবাকে ক্ষমা করতে পারিনি।
মা তুমি আমাদের লুকিয়ে লুকিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসতে মামাকে দিয়ে, আর সেগুলো আমাদেরকে বাবা যখন বাড়িতে থাকত না তখন রান্না করে খাওয়াতে জামা কাপড় কিনে দিতে আরো অনেক আবদার আমাদের তুমি পূরণ করতে, বাবা যেন দেখতে না পারে এর জন্য বাবা আসার আগেই তুমি সাবধান করে দিতে আমরা এক নিমিষেই ঠিক আগের মতোই চুপটি করে বই নিয়ে বসে পড়তাম। বাবার কাছে পড়াশুনা ছাড়া আর কোন কিছু মূল্য ছিল না আমাদের এমনকি ঈদের সময়ও বাবা আমাদের নতুন জামা কিনে দিত না বলতো অনেক আছে তোদের যারা গরিগ ঈদ করতে পারে না জামা কিনতে পারেনা আমি তাদেরকে দিব কিন্তু আমাদের অবুঝ মন তুমি সব বুঝে যেতে আর লুকিয়ে নতুন জামা কিনতে আরো কত কিছু কিনে দিতে।
Advertisement
বাবা মারা যাওয়ার পর তোমার খুব শখ হলো হজ করবে হজে গেলে কিন্তু তুমি অসুস্থ হয়ে গেলে পুরো হজটাই তোমাকে হসপিটালে কাটাতে হল সে সময় জানো মা আমি প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত গুনতাম আর কাঁদতাম কখন আমার মাকে দেখতে পাবো তারপর তুমি এলে এয়ারপোর্টে তোমাকে জড়িয়ে ধরলাম মনে হলো আমার পৃথিবীটা পেলাম। তোমাকে ডাক্তার দেখানো হলো তোমার ওপেন হার্ট সার্জারি করা হলো তখন জানো মা এই বাহাত্তর ঘন্টা আমাদের কতটা কষ্টে কেটেছে কতটা অপেক্ষায় কেটেছে আমার মা ফিরবে তো আল্লাহর অশেষ রহমতে তুমি আমাদের কাছে ফিরলে, তারপর ধীরে ধীরে তোমাকে নিয়ে কতশত স্মৃতি আমার আছে যা লিখে এক জনমে শেষ হবে না।
মা আমি তোমার হাতের রান্না ছাড়া কিছু খেতে পারতাম না তুমি এখনো তাই নিজের হাতে রান্না করো অনেক নিষেধ করা সত্ত্বেও। তোমার বিষন্ন মুখ দেখে একদিন তোমাকে আমি প্রশ্ন করেছিলাম,
তুমি আমাকে নিয়ে এত কি ভাব, আমার সব আছে,বড় হয়েছি, নাম হয়েছে তাহলে এত চিন্তা কেন করো?
তুমি বলেছিলে, তোমার সব আছে কিন্তু আমি জানি তুমি ভালো নেই তোমার এই কথাটি শোনার পর আমি গোপনে চোখের পানি আড়াল করে তোমাকে বলেছিলাম, কি বলছো মা তুমি ভুল ভাবছো আমি অনেক সুখে আছি তোমাদের সময় আর এখনকার সময় অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আমি যেভাবে আছি এখন মানুষ এভাবেই থাকে এটাই নিয়ম। এখন সবাই স্বাধীনতা চায়,সবাই মুক্ত জীবন চায় সবাই নিজের মতো করে বাঁচতে চায়।
তুমি মন খারাপ করো না আমি বেশ ভালো আছি, তারপর তোমার মুখে একটু হাসি দেখলাম অবুঝ সন্তানের মত আমার কথা মেনে নিলে!
আমরা অনেকগুলো ইচ্ছের মধ্যে আরেকটি ইচ্ছে আছে আমি অপেক্ষায় আছি তোমাকে একটা সারপ্রাইজ দিব তোমার ওপেন হার্ট সার্জারি হওয়ার পর তুমি অটো গাড়িতে উঠতে পারো না, আমার খুব ইচ্ছে তোমাকে একটা গাড়ি কিনে দিবো।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ততদিন যেন তোমাকে সুস্থ রাখেন আমার জন্য বাঁচিয়ে রাখেন।
তুমি যে আমার পৃথিবী তুমি যে আমার ভালোবাসা আমার সমস্ত কিছু সুখ আনন্দ বেঁচে থাকা।।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা