আমাগামী নির্বাচনে সবাইকে নিক্সন চৌধুরী হয়ে কাজ করতে হবে এমপি নিক্সন

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন আগামী নির্বাচনে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করার লক্ষে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন আগামী নির্বাচন জনগনের উন্নয়নের নির্বাচন। বিগত দিনে আমার কাছে উন্নয়ন ও মূল্যায়ন পেয়ে থাকলে প্রতিটি কর্মীকে নিক্সন চৌধুরী হতে হবে। দেশের উন্নয়নের রূপকার জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
তিনি গত (১৫ সেপ্টেম্বর) শুক্রবার রাতে তার নিজ বাড়িতে সদরপুর ইউনিয়নের তার সমর্থিত সকল নেতৃবৃন্দদের নিয়ে এক কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্য এ কথা বলেন।
কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সদস্যা-সহ আরো উপস্থিত মোঃ লিটন হাওলাদার, তপু মোল্লা,হাজী মহাসিন তালুকদার, আবু বকর সিদ্দিক, ডা. ফিরোজ মাহমুদ, আক্কাচ আলী বিশ্বাস, সহ বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।

Comments
No comments
Add a comment: