আমন কাটার পর খড়েই ব্যস্ত কৃষক, মতলব উত্তরে গো-খাদ্যের বাজার চাঙ্গা

সফিকুল ইসলাম রানা।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


আবহাওয়া অনুকূলে থাকা, সময়মতো বৃষ্টি এবং উপজেলা কৃষি অফিসের সঠিক পরামর্শে এবারের চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় আমন ধানে বাম্পার ফলন হয়েছে।

ইতোমধ্যে অধিকাংশ কৃষক ধান কেটে ঘরে তুলেছেন। এখন মাঠে মাঠে দেখা যাচ্ছে ধানের খড় শুকানোর দৃশ্য।ধান ঘরে তোলার পর কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন খড় শুকানো ও গো-খাদ্য হিসেবে সংরক্ষণে। আবহাওয়া অনুকূলে থাকায় নির্ভয়ে খড় শুকিয়ে রাখছেন তারা। খড়ের দাম ভালো থাকায় অনেক কৃষক প্রয়োজন অনুযায়ী খামারিদের কাছে বিক্রিও করে দিচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ৭ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে চাষ হয়েছে প্রায় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে।

Advertisement
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, খামারিরা এখন বিলে বিলে ও বাড়ি বাড়ি ঘুরে কৃষকদের কাছ থেকে ধানের খড় কিনে নিচ্ছেন। শুধু স্থানীয় নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও খামারিরা মতলব উত্তরে এসে খড় সংগ্রহ করছেন।ফতেপুর গ্রামের কৃষক হোসেন মিয়া বলেন, ধান তো ভালোই পাইছি। এখন খড়ই বড় ভরসা। আবহাওয়া ভালো থাকায় খড় শুকাইতে কোনো ঝামেলা নাই। কিছু খড় গরুর জন্য রাখছি, ২০ শতাংশ জমির খড় খামারির কাছে ৩ হাজার টাকা বিক্রি কইরা দিছি।ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামের কৃষক জসিম উদ্দিন বলেন, এইবার খড়ের দাম ভালো। আগে খড় তেমন দাম পাইত না, এখন খামারিরা বাড়ি বাড়ি আইসা কিনে নিয়ে যাইতেছে। ধানের পর খড়টাও এখন লাভের জিনিস হইয়া গেছে।সুলতানাবাদ ইউনিয়নের টরকী গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ধান কাইরা শেষ, এখন খড় শুকানোই কাম। আবহাওয়া ভালো থাকায় খড় নষ্ট হওয়ার ভয় নাই। ভালো দাম পাইলে কিছু খড় বেচে দিমু, বাকিডা গরুর জন্য রাখুম।একই এলাকার এক খামারি মো. শাহ আলম বলেন, গরুর খাবারের জন্য খড়ের খুব দরকার। তাই আমরা গ্রামে গ্রামে ঘুরে খড় কিনছি। এখানকার খড় ভালো, দামও তুলনামূলক ঠিক আছে।উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সময়মতো বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার কারণে এবার আমন ধানে ভালো ফলন হয়েছে। ধান কাটার পর খড় সঠিকভাবে শুকিয়ে সংরক্ষণ করতে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। খড় এখন গো-খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস, তাই এটি কৃষকের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন