আফগানদের কাছে হেরে যে ব্যাখ্যা দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫


টি-টোয়েন্টি সিরিজের দাপট ওয়ানডেতে ধরে রাখতে পারল না বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। ব্যাটিং বিপর্যয় এবং স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে না পারাকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক মিরাজ ও তাওহীদ হৃদয় ১০১ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। তবে হৃদয় রানআউট হয়ে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ ৬৭ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে ২২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মিরাজ করেন দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মিরাজ বলেন, ‘শেষের দিকে আমরা কোনো জুটি গড়তে পারিনি, সেখানেই সমস্যাটা হয়েছে। স্কোরবোর্ডে যদি ২৬০ রানের বেশি থাকত, তাহলে ফল ভিন্ন হতে পারত।’

Advertisement

২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানও শুরুতে কিছুটা চাপে পড়লেও রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর ৭৮ রানের জুটিতে শক্ত ভিত্তি পায়। মাঝপথে বাংলাদেশ ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও আজমতউল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তান ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে।

মিরাজ আরও বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য কিছুটা কঠিন ছিল এবং টার্নও ছিল। আমাদের বোলাররা ভালো চেষ্টা করেছে, কিন্তু জয়ের জন্য আমরা যথেষ্ট রান করতে পারিনি।’

বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৩১ রানে ৩ উইকেট নেন।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। সিরিজের পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ অক্টোবর।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন