আপিলে বৈধতা ফিরে পেলেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

ফরিদপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


ফরিদপুর-৪ (চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা) সংসদীয় আসনে বিএনপি ও ইসলামী জোটের বাইরে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসেন স্থপতি মুজাহিদ বেগ।

নির্বাচনী মাঠে শুরু থেকেই শক্ত অবস্থান নিয়ে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। স্থানীয় পর্যায়ে গুঞ্জন ছিল, আওয়ামী লীগের একটি বড় অংশের সমর্থনও তিনি পেতে পারেন।  গত ৩ জানুয়ারি দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে স্থপতি মুজাহিদ বেগের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এতে করে নির্বাচনী মাঠে অনিশ্চয়তা তৈরি হয় এবং তার সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।  তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

Advertisement

ফলে ফরিদপুর-৪ আসনের নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।  প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় মুজাহিদ বেগ বলেন, “সত্য ও ন্যায়ের জয় হয়েছে। আমি শুরু থেকেই বিশ্বাস করতাম— আইনের প্রতি আস্থা রাখলে ন্যায়বিচার পাওয়া যায়। প্রার্থিতা ফিরে পাওয়ায় আমি যেমন আনন্দিত, তেমনি ফরিদপুর-৪ এর সাধারণ মানুষের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে।”  তিনি আরও জানান, এখন থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা আরও জোরদার করা হবে এবং এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।  স্থানীয়দের মতে, মুজাহিদ বেগের প্রার্থিতা বৈধ ঘোষণার ফলে ফরিদপুর-৪ আসনের নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত হয়ে উঠবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন