আন্দোলনে সরকার পতন শঙ্কা নেই।- গৃহায়ণ মন্ত্রী

খোকন পারভেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
শুক্রবার, ০২ আগষ্ট ২০২৪



যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষান্বিত তারাই ধ্বংসযজ্ঞ  চালিয়েছে এবং সরকার বিরোধী একটি মহল অপপ্রচার চালিয়ে রাষ্ট্রের ক্ষতিসাধন করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মতবিনিময় সভায় সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে মোকতাদির চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোনো শঙ্কা নেই। মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী ও রিজভী সাহেব দিনে তিন বার করে সরকারের পতন ঘটায়। তারা ২০১৪ সাল থেকে সে কথাই বলে আসছে। আদতে তাদের সেই ক্ষমতা নেই।তিনি বলেন, উচ্চ আদালতের রায়ের পরে কো
Advertisement
টা আন্দোলনের আর কোন যৌক্তিকতা ছিলো না। সরকারও কোটা বাতিলের বিষয়ে আন্তরিক ছিলো। কিন্তু ছাত্ররা ভুল বুঝে বিভ্রান্ত হয়েছে। আমরা মনে করি আন্দোলন যৌক্তিকতা ছিল। তবে আদালতে রায়ে আস্থা রাখা উচিত ছিল। কোটা আন্দোলনের দাবি পূরণ হয়েছে। এখন আবার আন্দোলন  যৌক্তিকতা নেই।তিনি আরো বলেন,  চলমান অস্থিরতায় প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে। প্রয়োজনে জাতিসংঘের অধীনেও তদন্ত হতে পারে।  মন্ত্রী দেশি-বিদেশি চক্রান্তের কথা জানিয়ে বলেন, আন্দোলনকারীরা বিদেশি ভাষায় বিভিন্ন নামে কর্মসূচী দিচ্ছে যা আমাদের বাংলা ভাষাকে ছোট করা হয়েছে। ফিলিস্তিনদের বিষয়ে ইসরাইল বিরোধী আন্দোলনের সাথে এত আন্দোলন হলেও তা পশ্চিমা দুনিয়ায় সাড়া ফেলতে পারেনি। কারণ ইসরাইলের হাত অনেক লম্বা।মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভনসহ দলীয় সিনিয়র নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন