আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ফেনীতে অধিকার এর মানববন্ধন

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি,
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মানববন্ধনে বক্তারা; মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। গত শুক্রবার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে মানবাধিকার সংগঠন অধিকার এর আয়োজনে মানববন্ধনে বক্তারা এমন আহবান জানান। 

মানববন্ধনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার ফেনীর ফোকাল পার্সন ও মানবাধিকার কর্মী সাংবাদিক নাজমুল হক শামীম। ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি রবিউল হক রবির সভাপতিত্বে ও ইয়ুথ জার্নালিষ্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিম, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন।

আরও বক্তব্য রাখেন পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিক এসএম ইউসুফ আলী, আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা, বড় ভাই মাহফুজুর রহমান, মেঝ ভাই মোস্তাফিজুর রহমান, রিপনের ছোট মেয়ে ফাহিমা আক্তার নাওফি, ফেনী গেরিলা মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী নসু, কবি মোহাম্মদ রফিকুল ইসলাম,  মানবাধিকার কর্মী এমডি মোশাররফ, মানবাধিকার কর্মী আবদুস সালাম। 
Advertisement

মুল প্রবন্ধে অধিকার জানায়, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি পালিত হচ্ছে এমন একটি সময়ে যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বর্তমান কর্তৃত্ববাদী সরকার নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলোকে লঙ্ঘন করছে; বিচার ব্যবস্থা রাজনীতিকরণের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে সংকুচিত করে জীবনের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করছে। গুম, বিচারবহির্ভূত হত্যাকান্ড ও আইনপ্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। এই ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দায়মুক্তি ভোগ করছে। সংবাদ মাধ্যমের ওপর চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মতপ্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে। সভা-সমাবেশের অধিকার সংকুচিত করা হয়েছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন নিবর্তনমূলক আইন প্রয়োগ করে ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-নিপীড়ন চালানো হচ্ছে। নারীর প্রতি সহিংসতার ঘটনাসহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ওপর নীপিড়নের ঘটনাও অব্যাহত আছে।

মানববন্ধনে গুমের শিকার রিপনের চাচা ওহিদুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল বুলবুল, শিক্ষক ও মানবাধিকার কর্মী আমিনুল শাহীন, সাংস্কৃতিক সংগঠক ও মানবাধিকার কর্মী কাজী ইকবাল আহমেদ পরানসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন