আদিতমারী উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার প্রশাসন কর্তৃক আয়োজিত ১৬ ই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এম পি, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নূর ই আলম সিদ্দিকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট দুই আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূ78;ি সরকারি কমিশনার রওজাতুন জান্নাত, আদিতমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সমাজকল্যাণ মন্ত্রী এপিএস মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা , সমবায় কর্মকর্তা ফজলে এলাহী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের আদিতমারী উপজেলার সভাপতি মোঃ গোলাপ মিয়া সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিমুল সহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: