আদিতমারীতে সাব-রেজিস্ট্রার অফিসে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত ।।

লালমনিরহাটের আদিতমারী সাব-রেজিস্ট্রার অফিসের কর্মরত স্থায়ী কর্মচারী নকলনবিশ ও দলিল লেখকগণদের দক্ষতা বৃদ্ধি জবাবদিহিতা নিশ্চিত করণ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ ঘটিকায় দলিল লেখক সমিতির হল রুমে দলিল লেখক সমিতির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে সাব- রেজিস্ট্রার অফিসের নকল নবিশ দুর্জয় রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা রেজিস্ট্রার মোঃ খালিদ মোহাম্মদ বিন আসাদ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর সাব -রেজিস্ট্রার আহসানুল হাবিব , আদিতমারী উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ রাশেদুজ্জামান দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , সমিতির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক সহ অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারী নকল নবিশ ও দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

Comments
No comments
Add a comment: