আদিতমারীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রণে বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস ,বিশেষ অতিথি হিসেবে উপস্থù5;ত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার নূর -ই - আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম , সমাজসেবা অফিসার মাসুদ রানা,বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাপ মিয়া ,সহ-সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিমুল, যুগ্ন সাধারণ সম্পাদক মিলন কুমার রায় ,যুগ্ন সাধারণ সম্পাদক শাজাহান আলী সুমন, সাংগঠনিক সম্পাদক আশিক বাবু দপ্তর সম্পাদক আবু নাছের আনছারী, অর্থ বিষয়ক সম্পাদক আঃ রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক উমর ফারুক, কার্যকারী সদস্য আতিকুর রহমান, ও আহসান হাবীব প্রমুখ।

Comments
No comments
Add a comment: