আঞ্চলিক গানের সম্রাট অধ্যাপক মোহাম্মদ হাশেম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে গুনীজনদের সম্মাননা

‘আঙ্গো বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্টিক ভাই/হেনী মাইজদী চৌমুহনীর নাম কে হুনে নাই’ এর রচয়িতা আঞ্চলিক গানের সম্রাট অধ্যাপক মোহাম্মদ হাশেম এর ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীতে দুইদিন ব্যাপি অধ্যাপক হাশেম উৎসবের সমাপনী অনুষ্ঠানে গুনীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।
নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট অধ্যাপক মোহাম্মদ হাশেম এর ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমীতে দুইদিন ব্যাপি হাশেম উৎসব সম্পন্ন হয়েছে। রাতে সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিদার উল আলম উপস্থিত থেকে হাশেম পদক ও গুনীজনদের মাঝে সম্মাননা প্রদান করেন। অধ্যাপক হাশেম ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট কাজী মানছুরুল হক খসরুর সভাপতিত্বে শিল্পকলা বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এক আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিদার উল আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম মাহবুবুর রহমান, নোয়াখালী আইনজীবি সমিতির সাবেক সভাপিত মোল্লা হাবিবুর রসুল মামুন, হাশেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তফা মনোয়ার সুজন, আবু নাছের মঞ্জু সহ বিভিন্ন শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অধ্যাপক হাশেম এর জীবনী নিয়ে দুই দিন ব্যাপি চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, নোয়াখালীর প্রধান সঙ্গীত খ্যাত ‘আঙ্গো বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্টিক ভাই/হেনী মাইজদী চৌমুহনীর নাম কে হুনে নাই’ সহ হাজারো গানের গীতিকার, সুরকার ও শিল্পী মোহাম্মদ হাশেমের জন্ম ১৯৪৭ সালের ১০ জানুয়ারী। নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে তার বাড়ি। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে রেডিও পাকিস্তানের অনুষ্ঠান সংগঠক হিসেবে তার পেশা শুরু। পর্যায়ক্রমে ঢাকা সংগীত কলেজ, কবিরহাট সরকারি কলেজ, লক্ষীপুর সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন।

Comments
নবীন
ধন্যবাদ
Add a comment: