আজ শেষ হয়েছে পাওয়ার অফ ওয়ান্ডার ওমেন শীতকালীন মেলা ২০২৪

আজ শনিবার ৩০ তারিখ ২০২৪ ,শেষ হয়েছে পাওয়ার অফ ওয়ান্ডার ওমেন এর শীতকালীন ৩ দিন ব্যাপি মেলা । নারী উদ্যোক্তা দের নিয়ে আনন্দের মধ্য দিয়ে মেলার সমাপনী ঘোষণা করেছেন পাওয়ার অফ ওয়ান্ডার ওমেন এর সভানেত্রী এড. ইসমত জাকিয়া।
শেষ মুহূর্তে গতকাল সাপ্তাহিক ছুটির দিনে সব স্টল-প্যাভিলিয়নে ছিল নানা রকম আকর্ষণীয় পণ্য। উদ্যোক্তাদের লক্ষ্যই ছিল-দাম কমিয়ে অধিক বিক্রি বাড়ানো। তেমনি মেলায় আমন্ত্রিত অতিথিরা মেলাজুড়ে খুঁজে বেড়িয়েছেন কত কম দামে, কত বেশি পণ্য নিয়ে ঘরে ফেরা যায়।

এভাবেই দিনভর ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে গতকাল জাকজমক ছিল মেলা প্রাঙ্গণ।পাওয়ার অফ ওয়ান্ডার ওমেন এর শীতকালীন মেলার এ আসরে ০৭টি নারী উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে মেলায় অংশ গ্রহণ করেছেন।
২৮ ডিসেম্বর পাওয়ার অফ ওয়ান্ডার ওমেন এর সভানেত্রী - এড. ইসমত জাকিয়া, সহকারী সভানেত্রী -জাকিয়া ইয়াসমিন দোলা, যুগ্ম সচিব - জিন্নাত আরা রুমি, প্রতিষ্ঠাতা সদস্য- সুমি চৌধুরী, ইসরাত তানিয়া, কানিজ ফাতিমা ,শাহানাজ মনি, এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করেছেন । যা ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে আজ ৩০ নভেম্বর শেষ হয়।

তবে পাওয়ার অফ ওয়ান্ডার ওমেন এর সভানেত্রী - এড. ইসমত জাকিয়া নারী উদ্যোক্তা দের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনদিনব্যাপী এই মেলার সময় সামনে আরও বাড়ানো হবে এমন আশ্বাস দিয়ে আজ মেলার সমাপনী ঘোষণা করেছেন।
পাওয়ার অফ ওয়ান্ডার ওমেন বিশ্বাস করে চলব মোরা এক সাথে, জয় করব বিশ্ব মানবতাকে।আর এর মূলমন্ত্রেই শেষ হয়েছে পাওয়ার অফ ওয়ান্ডার ওমেন এর শীতকালীন ৩ দিন ব্যাপি মেলা ২০২৪।

Comments
No comments
Add a comment: