আজ রেসলিং থেকে বিদায় নিচ্ছেন জন সিনা

অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


ডব্লিউডব্লিউইতে জন সিনার বিদায়ি ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। বহুল আলোচিত এই লড়াইটি অনুষ্ঠিত হবে শনিবার রাতের স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট-এ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় এই ম্যাচ দিয়েই রেসলিং অঙ্গনের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন কিংবদন্তি জন সিনা। ম্যাচটির গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে টিকিট বিক্রির চিত্রেই।

রেসলটিক্সের তথ্য অনুযায়ী, ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রস্তুত করা ১৯ হাজার ১৭৬টি আসনের প্রায় সবকটিই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। শনিবারের মেইন ইভেন্টে জন সিনার প্রতিপক্ষ হবেন ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ টুর্নামেন্টের বিজয়ী গুন্থার। ‘নেভার সিন সেভেনটিন’ নামে পরিচিত সিনার জন্য এই ম্যাচটি কেবল আরেকটি লড়াই নয়, বরং ডব্লিউডব্লিউইতে দীর্ঘ ও সফল যাত্রার শেষ অধ্যায়। এর আগে আয়োজকেরা জানিয়েছিলেন, সিনার শেষ ম্যাচের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে না।

Advertisement

তিনি নিজের ইচ্ছামতো সময় নিয়ে ম্যাচটি শেষ করতে পারবেন। এতে করে গোল্ডবার্গের বিদায়ি ম্যাচের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে বলেও জানানো হয়। সেই ঘোষণায় ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায়, সিনার ম্যাচটি নাকি অনুষ্ঠানের শুরুতেই রাখা হতে পারে।

এতে অনেক সমর্থক হতাশা প্রকাশ করেন। কেউ কেউ আবার মত দেন, এমন হলে অনুষ্ঠান শেষে সিনা দর্শকদের সামনে এসে বিদায়ি বক্তব্য দিতে পারেন।

শেষ পর্যন্ত সেই গুঞ্জনে ইতি টানেন স্বয়ং জন সিনা। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানান, তার শেষ ম্যাচটিই হবে অনুষ্ঠানের মূল আকর্ষণ। এতে ভক্তদের উদ্বেগ কেটে যায় এবং প্রত্যাশা আরো বেড়ে ওঠে।

সব মিলিয়ে ডব্লিউডব্লিউইর ইতিহাসে অন্যতম আলোচিত এই বিদায়ি ম্যাচ ঘিরে এখন অপেক্ষার প্রহর গুনছেন জন সিনার অসংখ্য সমর্থক।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন