আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, মেট্রো রেলে ৩১ মিনিটে উত্তরা থেকে মতিঝিল

এস এম মোস্তাফিজুর রহমান
শনিবার, ০৪ নভেম্বর ২০২৩


'পারিবারিক কারণে উত্তরা থাকতে হচ্ছে। কিন্তু অফিস মতিঝিলে। প্রতিদিন যাতায়াতেই লাগে চার ঘণ্টার বেশি। রোববার (আগামীকাল) থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হলে সকালের ধকল থেকে মুক্তি মিলবে। ৩১ মিনিটেই মতিঝিল যেতে পারব।'—কথাগুলো বললেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক ইমতিয়াজুর রহমান। তাঁর কণ্ঠে ছিল উচ্ছ্বাস।


উত্তরা ও মিরপুর থেকে মতিঝিল বা আশপাশের এলাকায় নিত্য যাতায়াত করা অনেকে গতকাল শুক্রবার এমন উচ্ছ্বাসের কথা জানান আজকের পত্রিকার কাছে। তাঁরা বলছেন, তাঁরা এখন রোববারের অপেক্ষা করছেন।

এই অপেক্ষার অবসান ঘটাতে আজ শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে উত্তরা-মতিঝিল-উত্তরা পথে চলবে মেট্রোরেল। তবে শুরুতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে চার ঘণ্টা, বেলা সাড়ে ১১টা পর্যন্ত। স্টেশন চালু হচ্ছে তিনটি—ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল। গত বছরের ২৭ ডিসেম্বর এই প্রকল্পের প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

গতকাল মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের ভেতরে-বাইরে পরিচ্ছন্নতা, রং করা ও ধোয়া-মোছার কাজ চলছে। মতিঝিল স্টেশনে চলছে উদ্বোধনের প্রস্তুতি।
Advertisement

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু নিয়ে উচ্ছ্বাস জানিয়ে মিরপুরের বাসিন্দা মোঃ হুমায়ূন আহমেদ বলেন, যানজটে কাহিল। শেওড়াপাড়া স্টেশন থেকে মেট্রোরেলে ২৫ মিনিটেই মতিঝিল যেতে পারবেন। ঢাকায় এর চেয়ে বড় চাওয়া আর কী হতে পারে।

মেট্রোরেলে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ১০০ টাকা। মিরপুর ১০ থেকে ফার্মগেট ৩০ টাকা, সচিবালয় ও মতিঝিলের ভাড়া ৬০ টাকা। ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিলের ভাড়া ৩০ টাকা।

মেট্রোরেলের ভাড়াকে বড় বিষয় হিসেবে দেখতে রাজি নন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে এনায়েতুর রহমান। তিনি বলেন, বাসে ভাড়া কম হলেও প্রতিদিন মিরপুর থেকে মতিঝিল যেতে যানজটে জীবন অর্ধেক শেষ। মেট্রোরেল এই কষ্টের ইতি টানবে। তিনি বিকেলেও এই অংশে দ্রুত মেট্রোরেল চালুর দাবি জানান।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, শুক্রবার ছাড়া প্রতিদিন মেট্রোরেল উত্তরা-মতিঝিল-উত্তরা পথে সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে ১০ মিনিট পরপর। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন