আগামীতে কারা ক্ষমতায় আসবে এখনই বলা যাবে না:ভিপি নুর

খোকন পারভেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪


গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেছেন


স্থানীয় নির্বাচনের আগে কোনক্রমেই জাতীয় নির্বাচন হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের ভাদুঘর পালকি কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা  গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বির্নিমাণে জনআকাঙ্খার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নূর এসব মন্তব্য করেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুর বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা কোনও রাজনৈতিক জোট করিনি। আগামী নির্বাচনে গণধিকার পরিষদ এককভাবে ট্রাক প্রতীকে সারা দেশে নির্বাচনে অংশ নেবে।‌’

তিনি বলেন, চার মাস পার হলেও দেশে স্থিতিশীলতা আসেনি এবং এই ধরনের মাজা ভাঙা উপদেষ্টাদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। সরকারের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যদের রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা কম, যা সরকারের কার্যকারিতাকে প্রভাবিত করছে। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং এর পরিচালনায় রাজনীতিবিদদেরই প্রাধান্য দেওয়া উচিত।ব্রাহ্মণবাড়িয়া গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাজিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। 

Advertisement
তিনি বলেন, বর্তমানের স্থানীয় জনপ্রতিনিধিরা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্বাচিত এবং বর্তমান সরকার সেই জনপ্রতিনিধিদের বরখাস্ত করেছেন। তাই আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, মেয়ররা সরকারকে সহযোগিতা করতে পারবে।তিনিবলেন, আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট-দুর্নীতি ও হাসিনার ফ্যাসিবাদের কথা বলছি। হাসিনা ফ্যাসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী এ দেশের আমলাতন্ত্র। এসপি বলেন, ডিসি বলেন, তারা বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ- দেশ ছাড়ছে। তাদের অনেকের মধ্যে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছেন। কয়জন এসপি-ডিসি গ্রেফতার হয়েছেন? কয়জন ইউএনও-ওসি গ্রেফতার হয়েছেন? এই ওসি, ডিসি, ইউএনও, এসপিরা হাসিনার আকাম, কুকামের সহযোগী ছিল। হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যেও যারা সরকারি আমলাতন্ত্রে নিয়োজিত আছেন, তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পেছনে বড় ভূমিকা রেখেছে। সরকারি কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিবাদের দোসর, সহযোগী ছিলেন- তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে।

নুরুল হক বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও চিপায় চাপায় মিছিল করে। আওয়াজ দেয়। কত বড় দুঃসাহস। এখনও তারা আওয়াজ দিচ্ছে। আমাদের দুর্ভাগ্য আন্দোলনের আমরা যারা অংশীদার নেতা- অনেকেই আমরা দল ভারী করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করছি। জুলাই ছাত্র জনতার আন্দোলনে শহীদের সাথে প্রতারণা করা হচ্ছে।কেন্দ্রীয় মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল হাসান তপুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক নাদিম হাসান, গণঅধিকার পরিষদের, কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের যুগ্নআহবায়ক এড. মনিরুল ইসলাম প্রমুখ। এসময় জেলা, বিভিন্ন উপজেলা ও সাবেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন