আখাউড়া স্থলবন্দর সোম ও মঙ্গলবার বন্ধ।

ব্রাহ্মণবাড়িয়া দেশে অন্যতম ব্যস্ততম আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে।
এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। আজ সোমবার সকাল ও আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
তিনি জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোমবার ও মঙ্গলবার দুইদিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি ও বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Comments
No comments
Add a comment: