আখাউড়ায় এসএসসি পরীক্ষা ২০২৩ বৃত্তি পেল ১১ জন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ২০২৩ সালের এসএসসিতে বোর্ড বৃত্তিপেয়েছে ১১ জন।সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদেরমেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়।
এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কুমিল্লা শিক্ষা বোর্ড একবিজ্ঞপ্তিতে এর মাধ্যমে জানাত ব্যবসায় শিক্ষায় ৫ জন, মানবিক ২জন, বিজ্ঞান ৪ জন, করে মোট ১১ জন বোর্ড বৃত্তির তালিকাপ্রকাশ করেছে। আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের ৪ জন, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের ২ জন, আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ জন এবং হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। জানতে চাইলে নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক দেবব্রত বণিক বলেন, ছাত্রীদের কঠোর পরিশ্রম এবংশিক্ষকদের আন্তরিক পাঠদানের কারণে আমাদের ৩ জন শিক্ষার্থীবোর্ড বৃত্তি পেয়েছে। এজন্য ছাত্রী ও তাদের অভিভাবককেঅভিনন্দন জানাই। আগামীতেও যাতে আমাদের সাফল্যঅব্যাহত থাকে সেজন্য সবার আর্শীবাদ চাই। আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মেধাবীদের স্বীকৃতি দিলে আরো পড়াশোনায় উৎসাহ বাড়ে। অন্য ছাত্র-ছাত্রীরাও আরো আগ্রহী হয়ে উঠে।

Comments
No comments
Add a comment: