আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকে

মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধি
বুধবার, ২০ মার্চ ২০২৪



গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ দিপু মনীর  বাগমারা উপজেলা সফর উপলক্ষে বাগমারার সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ  এর আমন্ত্রণে তাহেরপুর পৌর অডিটোরিয়ামে মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মত বিনিময় সভার বাগমারার বিভিন্ন ইউনিয়ন সহ রাজশাহীর বিভিন্ন জলো উপজেলা হতে নেতাকর্মীদের আগমন ঘটে। এপর শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি।

মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত মত বিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্য ডাঃ দীপু মনি বলেন, শেখ হাসিনা সরকার মানেই জনগণের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকে। তাই জনগণ বারবার আওয়ামী লীগ কে নির্বাচিত করে দেশ ও মানুষের দ্বায়িত্ব অর্পন করে ।  আজকে আমরা দেখছি, রোজার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী যারা নিত্যপণ্যের জিনিসের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়ার চেষ্টা করছে। এসব অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার দাম বেঁধে দিচ্ছে। এই সময়ে মানুষ যাতে একটু স্বস্তিতে থাকে সেজন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিযে যাচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।’

শেখ হাসিনা সরকার কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। বিএনপি জামাতের নিন্দা করে মন্ত্রী বলেন,বিএনপি জামায়াত সরকার কোন দিন দেশবাসীকে কিছুই দিতে পারেনি। কৃষকরা সার চাওয়ার কারণে কৃষকের বুকে গুলি চালিয়েছিলো কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কৃষকদের ন্যায্য দাবি গুলো পূরণ করে যাচ্ছে।

ডা.দীপু মনি আরো বলেন, ‘কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা তরমুজের দাম বাড়িয়ে দেয়। আমরা যদি ঠিক করি যে, আমরা সাত দিন কিংবা ১০ দিন সারাদেশে একটা মানুষও তরমুজ খাবো না। ওই তরমুজ ব্যবসায়ীর সব তরমুজ পঁচে শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কী করি? দাম বাড়লে আরো বেশি কিনি। যত বেশি কিনি সেই অসাধু ব্যবসায়ীরা আরো বেশি দাম বাড়ায় ‘

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা সবসময় মানুষের পাশে থাকেন। কেননা, বঙ্গবন্ধু মানুষের আদর্শের রাজনীতি করতেন। তিনি দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। কীভাবে এদেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক মুক্তি মিলবে। কীভাবে এদেশের মানুষ ভালো থাকবে-সুখে থাকবে সেই চেষ্টা করতেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন, দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কাজটি করছেন, দুঃখি মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন।’
Advertisement

দীপু মনি বলেন, এই বাংলাদেশে যেভাবে দারিদ্র ছিল, যেভাবে হতদরিদ্র ছিল। এখন দেখুন দারিদ্রের হার অর্ধেকের অনেক বেশি নেমে গিয়েছে। বর্তমানে দারিদ্রের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নেমে এসেছে। হতদরিদ্রের সংখ্যা ২১ ভাগ থেকে এখন ৫ দশমিক ৬ ভাগে নেমে এসেছে। আর সম্ভব হয়েছে শেখ হাসিনা একজন মায়ের মন দিয়ে তিনি দেশটা চালান। একজন মা যেমন শত প্রতিকূলতা স্বত্ত্বেও তার সন্তানের ভালোর জন্য তার পথ থেকে কেউ বিচ্যুত করতে পারে না, ঠিক তেমনি শেখ হাসিনা তার দেশের মানুষের জন্য কল্যাণের জন্য শত প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে চলেছেন দৃঢ় পায়ে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। গুলি, বোম, গ্রেনেড মারা হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং বাংলার মানুষের দোয়াতে তিনি বেঁচে গিয়েছেন। তাঁর বেঁচে থাকাটা যে আমাদের জন্য কত নেয়ামত সেটি আমরা যদি চিন্তা করি যে, ১৫ বছর আগে আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় আছি।’

বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মতবিনিময় সভায় অসহায়দের হাতে ইদ উপহার তুলে সমাজকল্যাণমন্ত্রী। বিকালে তাহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর  বাগমারার জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা ও তাহেরপুর পৌর আওয়ামী লীগ এবং অন্যান্য ভ্রাতৃপ্রতীম অঙ্গসংগঠনসমূহের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেপুরে শেখ রাসেল পৌর  মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী সার্কিট হাউজে রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন