আওয়ামী লীগ সভানেত্রীর জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তন জন্মদিন উপলক্ষে আজ সকাল ১০ঘটিকার সময় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা এক আনন্দ মিছিল বের করেন।আনন্দ মিছিলে উপস্থিত ছিল জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা সহ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোল্যা মোহাম্মাদ রিয়াজুল,কলেজ ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম তারেক সহ জেলা, উপজেলা, কলেজ, পৌর, ইউনিয়ন ওয়ার্ড ছাত্রলীগের প্রমুখ নেতাকর্মী। আনন্দ মিছিলটি গোপালগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগের কর্মসুচীতে যোগ দেয়।

Comments
No comments
Add a comment: