আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ২৫ নেতাকে সংবর্ধনা ।
লড়াই –সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে চলা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ।
আজ ২৩শে জুন দলটির ৭৫" তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে সারা দেশের ন্যায় জেলা আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ জন প্রবীণ নেতাকে আজীবন সম্মাননা প্রদান করেছে।রবিবার(২৩ জুন) বিকালে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মক্তমঞ্চে অবস্থিত বঙ্গবন্ধু স্কয়ার মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী ও আওয়ামী লীগের প্রবীণ ২৫ জন নেতৃবৃন্দের আজীবন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। মন্ত্রী মোকতাদির চৌধুরী বলেন, আওয়ামী লীগের ইতিহাস লড়াই-সংগ্রাম আর এগিয়ে চলার ইতিহাস। আওয়ামী লীগকে বারবার ধ্বংস করার চেষ্টা হলেও আওয়ামী লীগ পুনরায় স্ফীংসের মতো আকাশে ডানা মেলে উড়ে দেখিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশও প্রতিষ্ঠা করবে বলে ।আজ জেলা আওয়ামী লীগ ২৫ জন নেতাকে আজীবন সম্মাননা প্রদান করে তরুণ প্রজন্মের কাছে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তারা বুঝতে পারবে দলের প্রতি সবসময় অনুগত থাকলে, অবিচল আস্থা রেখে দলের কাজ করলে একসময় না একসময় সম্মান আসে। তিনি আরো বলেন, স্বৈরশাসক জিয়া ও এরশাদ অনেকবার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামী 482;ীগকে নিঃশেষ করার চেষ্টা করেছে। সেই সময়ে নব বাকশাল তৈরী করে দলকে ভাঙ্গার চেষ্টা করেছে। কিন্তু কুচক্রী মহলের চেষ্টা ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, ডা. আবু সাঈদ, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোকন, মিজানুর রেজা প্রমুখ। বাচিকশিল্পী ও সাংবাদিক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। এছাড়াও বক্তব্য রাখেন, সম্মাননাপ্রাপ্ত সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা ও কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,সভাপতি এড.মকবুল হোসেন তালুকদার। সম্মাননাপ্রাপ্ত নেতারা হলেন—বীর মুক্তিযোদ্ধা সফিউল্লাহ, মুসলিম মিয়া, আবুল কালাম ভূঞা, এড.হামিদুর রহমান,গোলাম ইসহাক, হেবজুল বারী, নিয়াজ মুহাম্মদ খান,আলী আকবর, আবদুল মতিন দারু, কাজী হারিছুর রহমান, শেখ বোরহান উদ্দিন, আবদুল হাই মাস্টার, কার্তিক চন্দ্র দাস, ফুল মিয়া ভূঞা, মিসেস মিনারা আলম, মিসেস মমতাজ বাশার, মিসেস রেহেনা বেগম রানী, এড.মকবুল হোসেন তালুকদার, ডা.রাফি উদ্দিন আহমেদ, এড.আজিজুর রহমান, অসীম কুমার পাল, নজির শাহ, মফিজ উদ্দিন, মো.আবদুর রহিম খান, হাজি মুজিবুর রহমান। অনুষ্ঠানে সত্তরোর্ধ্ব নেতাদের ফুলের তোড়া, মেডেল, ক্রেস্ট ও শাল উপহার প্রদান করা হয়।

Comments
No comments
Add a comment: