আওয়ামীলীগ জনতার শক্তির কাছে পরাজিত: শাহজাহান

নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি
বুধবার, ২১ আগষ্ট ২০২৪



বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, যারা জনতার ভয়ে পালিয়েছে, তারা দেশে আর ফিরে আসার আর সম্ভবনা নেই।

আসলেও আসামি হিসেবে আসতে হবে। যদি সাহস করে আসে তাহলে বিচারেরর রায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।   সোমবার (১৯ আগস্ট) দুুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ জনতার শক্তির কাছে পরাজিত হয়েছে। এই শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারেবেনা। অনেক লোককে হত্যা করে, অনেক মায়ের কোল খালি করে, অনেক বোনকে বিধবা করে, গায়ের জোর দেখিয়ে অনেক দিন ক্ষমতায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই। 

Advertisement
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্নীতিবাজ, দেশ ধ্বংসকারী, চোর ডাকাতদের সর্দার, একটা পার্লামেন্ট নিয়ে বিরাট দল হয়েছিল।  তারা ক্ষমতায় ছিল, আজকে তারা ক্ষমতাই নেই? এ দেশের ছাত্র,জনতা, মেহনতী মানুষ আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষমতা থেকে বিদায় করেছে। ওনারা পালাতে জানেননা,পালাবেননা। কিন্তু এখন বাস্তবতা কি।  জনতার ভয়ে পালিয়েছেন।  এই দলের নেতা, এমপিরা জনতার ভয়ে দেশ ত্যাগ করে। সেই দল এই দেশে মাথা তুলে দাঁড়ানোর আর কোন সুযোগ নেই। 

তিনি দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের ব্যক্তিগত ঝামেলা, জায়গা-জমির ঝামেলা এই রাজনীতির ওপর চাপিয়ে দিবেননা। আপনাদের যদি এ রকম সমস্যা থাকে তাহলে আইনানুগ ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে এর দায় দায়িত্ব কিন্ত দল গ্রহণ করবেনা।এ সময় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধৈর্য ধারণ করে বর্তমান সরকারকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মিদের আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবে বলেও মন্তব্য করেন।   

জেলা স্বেচ্ছাবেক দলের সভাপতি সাবের আহমদের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আলম, শহর বিএনপির সভাপতি আবু নাসের, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমূখ।   

Comments

Nurunnabi Nobin

Thanks

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন