অসহায় রেজিয়ার ঘরের চাবি হস্তান্তর করলেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়

কুষ্টিয়ার কুমারখালীর গৃহহীন বিধবা রেজিয়া বেগমের নতুন ঘরের চাবি হস্তান্তর করলেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়া। বুধবার (১৮ জানুয়ারি ২০২৩) বিকেলে চারি হস্তান্তর করা হয়েছে। চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
প্রধান অতিথি বলেন, এপেক্স ক্লাব অব কুষ্টিয়া একটি মহৎ উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়ন করেছেন। আমরা রেজিয়া বেগমের মানসিক প্রতিবন্ধী ছেলেটাকে সুচিকিৎসার ব্যবস্থা করব। তার আর যে অন্য সব সমস্যা55;ুলো আছে সেগুলোর সমাধান খুব দ্রুত করা হবে।
উল্লেখ্য, গতমাসে বিভিন্ন গণমাধ্যমে "ধানক্ষেতে পাটখড়ির টং ঘরে বিধবা ও তার প্রতিবন্ধী ছেলের বসবাস" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তীব্র শীতের মধ্যে মা ও ছেলের এমন মানবেতর জীবন-যাপনের সংবাদ এপেক্স ক্লাব অব কুষ্টিয়া, জেলা-৬, ক্লাব-২৪ এর নজরে আসে। ২৬ ডিসেম্বর এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ সরজমিনে পরিদর্শন করেন। এরপর নেতৃবৃন্দ কিছু সহৃদয়বান ব্যক্তি ও এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ রেজিয়ার ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ১ জানুয়ারি ঘর নির্মাণ কাজ উদ্বোধন করেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়া।

Comments
No comments
Add a comment: