অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সফিকুল ইসলাম রানা।
শনিবার, ১১ নভেম্বর ২০২৩



চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নূরুল আমিন রুহুল বলেছেন, বিএনপি জামাত যে জ্বালাও-পোড়াও করছে, নৈরাজ্য করছে, তা দমনের জন্য আমাদের ছাত্রলীগের ভাইয়েরাই যথেষ্ট। বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আয়োজনে সারা দেশে বিএনপি-জামায়াতের হরতাল নৈরাজ্য, অবরোধ এবং অগ্নি সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের একটি ছেলে যখন তার মোবাইল ফোনে একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করার দৃশ্য দেখে, তখন সে বা তার পরিবার চায় না, বিএনপি ক্ষমতায় আসুক। আমার ছোট বোনটা যখন বছরের শুরুতেই নতুন বই পায়, দেশের এত উন্নয়ন দেখে, তখন সে ও তার পরিবার চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক। আমার মতলব উত্তর-মতলব দক্ষিরের মানুষ চায় না বিএনপি ক্ষমতায় আসুক। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। দেশের তরুণরা শেখ হাসিনার উন্নয়নের মার্কা নৌকাতেই তাদের প্রথম ভোটটি দেবে।
Advertisement

নুরুল আমিন রুহুল বলেছেন, আগের ছাত্রলীগ আর এখনকার ছাত্রলীগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের সময় ছাত্রলীগকে মানুষ মর্যাদা দিত। ছাত্রলীগকে তাদের পুরনো জায়গায় ফিরে যেতে হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে ছাত্রলীগকে। আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়। মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খান ও যুগ্ম আহ্বায়ক মাশরুল খান তামিমের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।

আরো বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হায়াৎ সিহাব, মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহাম্মদ পান্না, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরসালিন মোহাম্মদ মহসিন, সদস্য গোলাম কিবরীয়া টিটু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজীব হোসেন, শরীফ আহমেদ, হাসান, দেওয়ান সাকিব প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন