অনলাইন প্রতারণা বন্ধে শিক্ষার্থীরাই হবে অগ্রদূত নাটোরে পুলিশ সুপারের বার্তা

ওমর ফারুক খান, স্টাফ রিপোর্টার নাটোর :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


নাটোর জেলা পুলিশের উদ্যোগে লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গণে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জনাব খাজা শামীম মো. ইলিয়াস হোসেন।  পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নাটোর জেলার অন্যতম আলোচিত এলাকা লালপুর। দুর্ভাগ্যবশত লালপুরের কিছু তরুণ-তরুণী বর্তমানে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। ইমু হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিংসহ নানা উপায়ে তারা মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। গত কয়েক বছরে অর্ধশতাধিক প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সম্প্রতি ১১ জন হ্যাকারকে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।  তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের ফলে লালপুরবাসীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তাই আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। সচেতন শিক্ষার্থীরাই পারে লালপুরকে প্রতারণামুক্ত করতে।  সভায় শতাধিক শিক্ষার্থী হাত তুলে অঙ্গীকার করেন যে তারা নিজে কোনো প্রতারণামূলক কাজে যুক্ত হবে না এবং সমাজে সচেতনতা গড়ে তুলবে। শিক্ষার্থীরা ও শিক্ষকরা বলেন, হ্যাকিং প্রতিরোধে শুধু আইনের প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাও জরুরি। 

অনুষ্ঠানে পুলিশ সুপার মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে একটি তথ্যবহুল পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদান করেন।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র, লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী।  সভা শেষে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ডিজিটাল যুগের এই সময়ে সততা ও নৈতিকতার চর্চাই হতে হবে আমাদের মূল শক্তি। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন