"ভালোবাসার প্রিয় ঈশ্বরদী" ফেসবুক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈশ্বরদীকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয় নিয়ে আত্নপ্রকাশ করা ফেসবুক গ্রুপ "ভালোবাসার প্রিয় ঈশ্বরদী"র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের অভিজাত রেস্তোরাঁ বনলতায় এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সংবর্ধনার আয়োজন করা হয়। গ্রুপ ক্রিয়েটর ও চীফ এডমিন মোতাহারুল ইসলাম লাবলু বিশ্বাসের সভাপতিত্বে ও গ্রুপের এডমিন নিউজ পোর্টাল জাগরণ নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক ওহিদুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সাপ্তাহিক সময়ের ইতিহাসের সম্পাদক শেখ মহসিন, কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক সীমান্ত কথা'র সম্পাদক হেলাল মজুমদার, গ্রুপের উপদেষ্টা হাসান বেনজির ও এডমিন রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন আহসান হাবীব, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক, প্রভাষক ফয়জুল হাসান রবি, সাংবাদিক সাঈদ হাসান লেমন, মুনমুন আক্তার, সুবল কুমার দাস, ইমরান প্রমুখ। অনুষ্ঠানে গ্রুপের এডমিন প্যানেলের সদস্য এম এম রাজা ও শেখ মহসিন ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় গ্রুপের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানো হয়। শেষে চীফ এডমিন লাবলু বিশ্বাসের পিতা মরহুম আকবর আলী বিশ্বাসের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ভালোবাসার প্রিয় ঈশ্বরদী ফেসবুক গ্রুপ গত বছর প্রতিষ্ঠা লাভ করে, মাত্র ১ বছরের মধ্যেই এর সদস্য সংখ্যা ১১ হাজার অতিক্রম করে। অনুষ্ঠানে এডমিন প্যানেলের পক্ষ থেকে আগামী বছরে গ্রুপের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৫০ হাজার সদস্যের মাইলফলক স্পর্শ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Comments
No comments
Add a comment: