জামদানির সাজে বিশ্বমঞ্চে অনন্যা, ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের গল্প

অনলাইন ডেক্স
রবিবার, ১১ অক্টোবর ২০২৬


আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে বাঙালি সংস্কৃতি ও তাঁতশিল্পের গল্প তুলে ধরেছেন মিস গ্র্যান্ড বাংলাদেশ অনন্যা ফাতিমা।

লাল শাড়ি, ঘোমটা ও নথের সাজে বাঙালি কনের আবহের পাশাপাশি পোশাকের অনুষঙ্গে উঠে এসেছে দেশীয় কারিগরদের শ্রম ও শিল্প। ৭ অক্টোবর ব্যাংককের এমজিআই হলে অনুষ্ঠিত হয়েছে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৬’-এর ন্যাশনাল কস্টিউম প্রতিযোগিতা। এতে প্রায় ৮০ দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেন অনন্যা ফাতিমা।

অনন্যার জাতীয় পোশাকে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি। লাল শাড়ি, ঘোমটা ও নথে ফুটে ওঠে বাঙালি নারীর ঐতিহ্যবাহী সাজ। পোশাকের সঙ্গে ব্যবহৃত তাঁতের বিভিন্ন অনুষঙ্গের মাধ্যমে তুলে ধরা হয়েছে জামদানি তৈরির সঙ্গে জড়িত কারিগরদের শ্রম ও শিল্প। একটি পোশাকের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, বয়নশিল্প ও ঐতিহ্যের গল্পই বিশ্বমঞ্চে তুলে ধরেছেন অনন্যা। একই দিনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি রাউন্ড। সাঁতারের পোশাক ও ইভনিং গাউন পর্বে আত্মবিশ্বাসী উপস্থিতিতে দেখা যায় বাংলাদেশী এই প্রতিযোগীকে।

Advertisement

রুপালি গাউনে ক্যাটওয়াকেও ছিল তার সাবলীল উপস্থিতি। এরই মধ্যে শুরু হয়েছে ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ প্রতিযোগিতার ভোটিং। ৭ অক্টোবর সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডের ভোট চলবে ৯ অক্টোবর পর্যন্ত। এর আগে ‘কান্ট্রিজ পাওয়ার অব দ্য ইয়ার’ ভোটিংয়েও আলোচনায় ছিল বাংলাদেশ। প্রথম ধাপে ৮০ দেশের মধ্যে ১৪তম হয়ে টপ ৪০-এ জায়গা করে নেয় বাংলাদেশ। তবে মিস গ্র্যান্ডের মঞ্চে অনন্যা ফাতিমার যাত্রা শুরু হয়েছে আরও আগে। ৪ অক্টোবর অনুষ্ঠিত ক্লোজডোর ইন্টারভিউ, স্যাশ সেরেমনি ও গালা নাইটসহ বিভিন্ন আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

২৫ বছর বয়সী অনন্যা ২০২৩ সালে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতাতেও বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন। মডেলিংয়ের পাশাপাশি অ্যাঙ্করিং, অভিনয় ও ফ্যাশন নিয়েও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। প্রথমে ভারতে প্রতিযোগিতাটি আয়োজনের কথা থাকলেও পরে আয়োজকদের সিদ্ধান্তে পুরো আয়োজন সরিয়ে নেয়া হয় থাইল্যান্ডে। সেপ্টেম্বর থেকে চলা বিভিন্ন পর্ব শেষে ১০ অক্টোবর ব্যাংককের এমজিআই হলে অনুষ্ঠিত হবে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন