‘হেরিটেজ’ তকমা পাওয়া মন্নত-এর ভোল বদলাবে, কত কোটি খরচ করবেন শাহরুখ-গৌরী?

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



২০০১ সালে মুম্বইয়ে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাত পাড়ায় সমুদ্রমুখী বাড়িটি কিনেছিলেন শাহরুখ এবং গৌরী। তার পর থেকেই একটু একটু করে মন্নত-কে মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী। বিরল সামগ্রী সংগ্রহের নেশা রয়েছে তাঁর। সে সবে ভরে উঠেছে তাঁর ঘর। তবে যা সাজসজ্জা, সবটাই অন্দরে করেছেন। বাইরে সে ভাবে তেমন কোনও বদল আনেননি। কারণ, মন্নত মুম্বই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে। সে কারণে বহিরঙ্গে কোনও রদবদল আনতে গেলে প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকা-পত্নী।

Advertisement


২৭ হাজার বর্গফুট জায়গার উপর অবস্থিত মন্নত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। মন্নত-এর আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস। এগুলি সবই রয়েছে গৃহকর্ত্রীর পছন্দের প্রথম সারিতে। শাহরুখের ইচ্ছায় পরবর্তী কালে গৌরী এর ভিতরেই তৈরি করিয়েছিলেন একটি সিনেমা হল। একসঙ্গে ৪২ জন দর্শক বসে ছবি দেখতে পারবেন সে প্রেক্ষাগৃহে। তার প্রবেশদ্বার সাজানো রয়েছে তিনটি হিন্দি ছবির বিশাল পোস্টারে। ছবিগুলি হল ‘শোলে’, ‘রাম অউর শ্যাম’ এবং ‘মুঘল-এ-আজ়ম’। এ ছাড়াও একাধিক শয়নকক্ষ, বাগান, ব্যক্তিগত কোয়ার্টার ছিল এখানে। এ বার যুক্ত হতে চলেছে আরও দু’টি তলা। ছ’তলা বাড়ি এ বার আট তলা হতে চলেছে। যা তৈরি করতে খরচ হবে প্রায় ২৫ কোটি টাকা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন