‘সংকীর্ণ মানসিকতার পাবলিক পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে।- গৃহায়ণ মন্ত্রী মোকতাদির চৌধুরী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অগ্রনী ভূমিকা রয়েছে।
দেশের শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের অগ্রণী ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিহাস, ঐতিহ্যের সাথে দেশপ্রেমকে যুক্ত করে ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার জন্যই প্রতিবছর চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। শনিবার(২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন আয়োজিত ১৯তম শিশু মেধা বৃত্তি ও শিশু মেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চিনাইর মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার কোষাধ্যক্ষ প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেধাবৃত্তি প্রদান ও শিশু মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, বড় বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, এখন তো আর পাবলিক পরীক্ষা নেই। সরকার বা বড় শিক্ষাবিদরা কেন এই পরীক্ষা উঠিয়ে দিয়েছে তা বোধগম্য নয়।
চিনাইর মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার কোষাধ্যক্ষ প্রফেসর ফাহিমা খাতুন বলেন, গত বছরের ৯ ডিসেম্বর জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলার ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৫৮ জন শিক্ষার্থীর অংশ গ্রহনে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ ক্যাম্পাসে শিশুমেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দেড় মাসের মাথায় ৩১ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। আজ আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তি তুলে দেয়া হয়।

Comments
No comments
Add a comment: