কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬০ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছরের এসএসসি গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ -৫ পেয়েছে ৯ হাজার ৯০২।
১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম।তিনি বলেন, এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬দশমিক ৭৭ এবং বানিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ -৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা।ফলাফল পর্যালোচনায় দেখা যায় গত বছরের তুলনায় এ বছর পাসের হার, শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ও জিপিএ - ৫ কমেছে।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ এবং জিপিএ ৫ ছিল ১২ হাজার ১০০ এবং শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৯৮, এবছর শতভাগ পাস মাত্র ২২টি।ফলাফল ঘোষণার সময় বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: