‘জীবনের ইতি কখন কোথায় ঘটে যাবে কেউ জানে না’

বিনোদন ডেস্ক
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


মৃত্যুপুরী খ্যাত রাজধানী ঢাকার বুকে ফের এক মর্মান্তিক অপমৃত্যু; কে জানতো, জীবনের শেষ মুহূর্তটি ফুটপাতে আচমকাই চলে যাবে!

রোববার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড ছুটে সরাসরি পড়ল পথচারীর মাথায়; এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম নামে এক যুবক। এ ঘটনায় মুহূর্তেই থমকে যায় একটি জীবন, আর স্তব্ধ হয়ে ওঠে পুরো দেশ। এই ভয়াবহ ও অপ্রত্যাশিত দুর্ঘটনার ভিডিও, ছবি এবং সংবাদ রীতিমতো তোলপাড় ফেলে দেয় সামাজিক মাধ্যমে। এতে দেশবাসীর মাঝে নেমে আসে শোক, আতঙ্ক আর ভীতি। শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনায় মর্মাহত; তাদেরই একজন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।  সংবাদটি শোনার পর সোশ্যাল মিডিয়ায় তার মনের গভীর কষ্ট প্রকাশ করেছেন অভিনেত্রী। সংবাদের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, ‘ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেলো।
Advertisement

সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন। আমিন।’  অভিনেত্রীর এই আবেগঘন বার্তাটি নেটিজেনদের কাছেও এক কঠিন সত্য তুলে ধরেছে। যে শহরে দিনের আলোয় নিরাপদে হাঁটারও নিশ্চয়তা নেই, সেই শহরের নাগরিক জীবন নিয়ে প্রশ্ন উঠেছে আবারও; মন্তব্যঘরেও একই মতামত তার ভক্তদের।  প্রসঙ্গত, রোববার বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সেই যুবকের বাড়ি শরীয়তপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন।   এ ঘটনায় সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচলও।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন