‘আমি উদার মুসলিম, আমার পরিবারে নামাজও হয়, পূজাও হয়’

অনলাইন ডেস্ক
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


বলিউডের অভিনেতা ইমরান হাশমি এবার হাজির হচ্ছেন এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবিতে। নাম ‘হক ’।

১৯৮৫ সালের বহুল আলোচিত শাহ বানো মামলা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যেখানে নারীর অধিকার, ধর্মীয় আইন ও সাংবিধানিক ন্যায়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি।  ইমরানের সঙ্গে ছবির মূল ভূমিকায় রয়েছেন ইয়ামি গৌতম। তাঁরা অভিনয় করেছেন মোহাম্মদ আহমেদ খান ও শাহ বানো বেগম চরিত্রে-যেখানে দেখা যাবে আদালত-সংঘাতের গল্প।  সম্প্রতি এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, নতুন প্রজন্ম হয়তো শাহ বানো মামলাটি সম্পর্কে জানে না। এই সিনেমা সেই ঘটনার অনুপ্রেরণায় তৈরি, যেখানে এক নারী নিজের মর্যাদা আর ভরণপোষণের জন্য আদালতে লড়েছিলেন। শাহ বানো বলেছিলেন, ‘আমি মুসলমান, তবে আমি একজন ভারতীয় নারীও।’   তিনি আরও যোগ করেন, ‘এটি এমন একটি গল্প, যেখানে ধর্মীয় ব্যক্তিগত আইন ও সাংবিধানিক আইনের মধ্যে টানাপোড়েন দেখা যায়। আমরা কোনো সম্প্রদায়কে বিচার করছি না বা কাউকে দোষারোপ করছি না। ছবিটি নিরপেক্ষভাবে দেখিয়েছে এক নারীর ন্যায়বিচারের লড়াই।’
Advertisement

ছবিটি নিয়ে বিতর্কের আশঙ্কা থাকলেও ইমরান বললেন, ‘তাঁর কাছে হক একেবারেই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির কাজ, আমি নিজে একজন উদার মুসলিম। আমার স্ত্রী পারভিন হিন্দু, আমার পরিবারে নামাজও হয়, আবার পূজাও হয়। আমি জানি, কোনো সম্প্রদায়কে হেয় করা হলে আমি এই ছবির অংশ হতাম না। ছবিতে আমরা কারও ধর্ম বা বিশ্বাসকে আঘাত করিনি।’  ইমরান মনে করেন, হক শুধু মুসলিম সমাজ নয়, দেশের প্রতিটি নারী ও পুরুষের জন্য গুরুত্বপূর্ণ এক গল্প।  ১৯৭৮ সালে ৬২ বছর বয়সী শাহ বানো ইন্দোর আদালতে মামলা করেন স্বামী মোহাম্মদ আহমেদ খানের বিরুদ্ধে ভরণপোষণের দাবিতে। ১৯৮৫ সালে ভারতের সুপ্রিম কোর্ট শাহ বানোর পক্ষে রায় দেয়, যা পরবর্তীতে রাজনৈতিক চাপে রাজীব গান্ধী সরকার নতুন আইন এনে বাতিল করে দেয়।  সেই ঐতিহাসিক মামলার ভিত্তিতেই নির্মিত হয়েছে হক। সুপর্ণ এস ভার্মা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ভার্তিকা সিং, দানিশ হুসেইন, শিবা চাড্ডা ও আসিম হাতাঙ্গাড়ি। জঙ্গলি পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন বিনীত জৈন, বিশাল গুরনানি, জুহি পারেখ মেহতা ও হারমান বাওয়েজা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন