৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫


মাত্র ৯১ দিনে পবিত্র কোরআনের সম্পূর্ণ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার বিস্ময়কর এক কৃতিত্ব গড়েছেন ৬ বছর বয়সী শিশু আব্দুর রহমান।

প্রখর এই মেধাবী শিক্ষার্থী রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকার পুলিশ হাউজিংয়ে অবস্থিত স্বনামধন্য ইংলিশ ভার্সন স্কুল ও মাদ্রাসা ‘আল ইন্তিফাদা ইনস্টিটিউট’-এর দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। হিফজ শেষ করে বর্তমানে অধ্যয়ন করছেন রিভিশন বিভাগে।হাফেজ আব্দুর রহমান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জৌনপুরি গ্রামের বাসিন্দা। প্রবাসী ফরাদ হোসেন ও তাহমিনা দম্পতির সন্তান।প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিশু আব্দুর রহমান ২০২৩ সালের ডিসেম্বরে শেষের দিকে আল ইন্তিফাদা ইনস্টিটিউটে ভর্তি হয়। ২০২৪ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার পড়ালেখা শুরু হয়। প্রথমে সে কোরআন দেখে দেখে পড়া শুরু করে। পরে মাত্র ৯১ দিনের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলে। ইংরেজিতেও তার রয়েছে বিশেষ দক্ষতা, যা যে কাউকেই মুগ্ধ করার মতো।

Advertisement

শিক্ষকদের পরম যত্ন ও নিবিড় পরিচর্যায় কোরআনের এই হাফেজ এখন অন্যদের জন্য এক অনুপ্রেরণা। দুনিয়া ও আখেরাতে সফলতার প্রতীক হিসেবে বিশ্বসেরা আলেম হতে চান শিশু আব্দুর রহমান।এ বিষয়ে আব্দুর রহমান কালবেলা প্রতিবেদককে বলেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ওস্তাদদের সহযোগিতায় ৯১ দিনে হিফজ সম্পন্ন করেছি। আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।এদিকে তার অসাধারণ মেধা ও অধ্যবসায় প্রতিষ্ঠানটির শিক্ষকদেরও অবাক করেছে। ছয় বছর বয়সেই কোরআন হিফজের মতো মহান অর্জন, অন্যদিকে ইংরেজি ভাষায় দক্ষতা- সব মিলিয়ে শিশু আব্দুর রহমানের এই অসাধারণ কৃতিত্বকে এক অলৌকিক ব্যাপার হিসেবেই দেখছেন তার শিক্ষকরা।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন