৬৬নং এখলাছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিনা অনুমতিতে বিদেশ সফরে শিক্ষক

সফিকুল ইসলাম রানা, ব্যুরোচিফ চাঁদপুর জেলা।
বুধবার, ১৬ নভেম্বর ২০২২

সরকারী কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা আইন অনুযায়ী দেশের বাইরে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ সফর করলেন আব্দুল্লাহ আল মামুন (সানি) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অনুমতি বিহীন দেশের বাইরে যাওয়া কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।

জানা গেছে, উপজেলার ৬৬নং এখলাছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন (সানি) গত ১ অক্টোবর সৌদি আরব গমন করেন। পরে একই মাসের ১৫ তারিখ দেশে আসেন। তার বিদেশ যাওয়া নিয়ে কর্তৃপক্ষের কোন অনুমতি ছিল না। তিনি সরকারী চাকুরীজীবি এই তথ্য গোপন করে পাসপোর্ট করেন এবং ভিসা প্রসেসিং করেছেন। অথচ শিক্ষা অফিসের রেকর্ড অনুযায়ী তিনি ১৮ মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রাইমারি টিচারস ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) আলীগঞ্জ, চাঁদপুর এ অবস্থান করছেন।

Advertisement
মতলব উত্তর উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁঞা বলেন, যদি কোন শিক্ষক বা কর্মচারী বিদেশে যেতে চান তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যাবেন। আর সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ১৮ মাসের ট্রেনিং আছেন। এই সময়টা ডেপুটেশন ধরা হয়। এবং প্রশিক্ষণে থাকা অবস্থায় কোনক্রমেই দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে প্রাইমারি টিচারস ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) চাঁদপুর এর সুপারিন্টেডেন্ট (চলতি দায়িত্বে) মুহাম্মদ ইস্রাফীল বলেন, প্রশিক্ষণ চলাকালীন সহকারী শিক্ষক অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার কথা বলে ১০ দিনের ছুটি নিয়েছেন। কিন্তু তিনি দেশের বাইরে যাবেন, তা বলেন নাই। 

এখলাছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ওই গ্রামে খোঁজ খবর নিয়ে জানা যায়, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পিতা ফার্মেসী ব্যবসা করেন। ওষুধ একটি কোম্পানী তাকে ওমরাহ পালনের প্যাকেজ দিয়েছেন, ওই প্যাকেজে তিনি না গিয়ে সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন গিয়েছেন। এ ব্যাপারে সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি সরকারি বন্ধের মধ্যে ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরব গিয়েছিলাম।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন