৬০ বছর বয়সী আইনজীবীর মাথায় মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্সের মুকুট!

অনলাইন ডেস্ক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

আর্জেন্টিনার ৬০ বছর বয়সী আইনজীবী ও সাংবাদিকের মাথায় উঠলো মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্সের মুকুট। 

এই সুন্দরী প্রতিযোগিতায় আলেজান্দ্রা রদ্রিগেজ ইতিহাস গড়ে এ মুকুট জিতলেন। ১৮ থেকে ৭৩ বছর বয়সী ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে এই মুকুট নিজের করলেন তিনি।মে মাসে তিনি এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় লড়বেন। আর সেখানে বাজিমাত করলেই আর্জেন্টিনার হয়ে গ্লোবাল মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন রদ্রিগেজ।চলতি বছরের সেপ্টেম্বরে গ্লোবাল মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসবে মেক্সিকোতে। সম্প্রতি আগের প্রথা থেকে বেরিয়ে এসেছে বিশ্ব সুন্দরীদের এই প্রতিযোগিতা। এখন সেখানে বিবাহিত, মায়েরা, ডিভোর্সি ও স্থুলকায় নারীরাও অংশ নিতে পারছেন।২০২৩ সালে গ্লোবাল মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বয়সের বাধ্যবাধকতাও তুলে দেয়া হয়। ১৮ থেকে সব বয়সী নারীরাই এখন এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন। আগে ২৮ বছরের বেশি বয়সী কেউ এই প্রতিযোগিতার মুকুট জেতেনি। 

Advertisement

রদ্রিগেজ বলেছেন, ‌‘আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা করলাম। নারীরা কেবল শারীরিক সৌন্দর্যই উপস্থাপন করে না, তারা একধরনের মূল্যবোধও তৈরি করে। আমি সেই প্রথম প্রজন্ম যে নতুন কিছুর শুরু করলো।’ইন্টারনেটেও সাড়া ফেলেছেন এই ৬০ বছর বয়সী সুন্দরী। এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘তার বয়স ৬০ বছর, এটা হতেই পারে না!' আরেকজন লিখেছেন, ‌‌‘তাকে এটা জিততেই হবে। আজকার দিনে মিস ইউনিভার্স সংস্থা এমন একজন নারীর সন্ধান করছে যার বক্তৃতা ভালো , সামাজিক প্রকল্প রয়েছে এবং যিনি ভালোভাবে প্রস্তুত।’ মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ বলেছে, ‘তিনি (রদ্রিগেজ) বহুমুখী প্রতিভার অধিকারী, একজন পেশাদার নারী এবং বুয়েন্স আয়ার্স প্রদেশকে জাতীয় পর্যায়ে ভালোভাবে উপস্থাপনের জন্য যথেষ্ট প্রতিশ্রুতিশীল।’ 

সূত্র: খালিজ টাইমস


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন